যুক্তরাজ্য অর্থা ইউ.কে., চ্যানেল আইল্যাণ্ড এবং আইল অব ম্যান এ আপনার টেলিভিশনের লাইসেন্স এর প্রয়োজন হবে যদি আপনি টিভি'তে যখন কোনো অনুষ্ঠান দেখানো হচ্ছে তখন সেই অনুষ্ঠান দেখার অথবা রেকর্ড করার জন্য কোনো অতিরিক্ত সরঞ্জাম ব্যবহার করেন (যার মধ্যে আছে বিদেশী স্যাটেলাইট পরিষেবা)।
এর অন্তর্ভুক্ত হল নিম্নলিখিত সরঞ্জামগুলির ব্যবহার:
আপনি উল্লেখিত সরঞ্জামগুলির মধ্যে একাধিক সরঞ্জাম ব্যবহার করলেও পরিবার প্রতি আপনার একটিমাত্র টিভি'র লাইসেন্স প্রয়োজন হবে।
রঙিন টিভি'র লাইসেন্সের জন্য বছরে £145.50 খরচ হয়, আর সাদা-কালো টিভি'র জন্য বছরে £49.00 দিতে হয়।
বৈধ লাইসেন্স ছাড়া টিভি দেখা বেআইনি। যদি আপনি বৈধ লাইসেন্স ছাড়া টিভি দেখেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হতে পারে এবং £1,000 পর্যন্ত জরিমানা হতে পারে।
আপনি যে বিভিন্ন উপায়ে টিভি'র লাইসেন্স নিতে পারেন সেগুলি নিচে দেওয়া হল।
ভাষা সম্পর্কে একটি মন্তব্য: অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যদি এই ওয়েবসাইটের কোনো একটি লিংক এ ক্লিক্ করেন, তাহলে ইংরেজি ভাষায় লেখা বিষয়বস্তুতে পৌঁছোবেন। যদি আপনি টেলিফোনের মাধ্যমে প্রদত্ত অনুবাদ পরিষেবাটি ব্যবহার করতে চান, তাহলে অনুগ্রহ করে 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন এবং আপনি নিজের ভাষায় কারো সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারেন।
লাইসেন্স এর অর্থ দেওয়ার সহজতম উপায়টি হল ডিরেক্ট ডেবিট যার মাধ্যমে আপনি মাসিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ দিতে পারেন অথবা একবারে সম্পূর্ণ বছরের দেয় মিটিয়ে দিতে পারেন। আপনার ডিরেক্ট ডেবিট এর প্রস্তুতি পর্ব সমাপ্ত হলে প্রতি বছর স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনার লাইসেন্স এর পুনর্নবীকরণ সম্ভব হবে, সুতরাং আপনাকে লাইসেন্স এর মেয়াদপূর্তি বিষয়ে আর কখনও দুশ্চিন্তায় পড়তে হবে না।
আপনি অনলাইন এ ডিরেক্ট ডেবিট এর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন অথবা আপনার সামনে ব্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য রেখে 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন। (অনুগ্রহ করে মনে রাখবেন যে ত্রৈমাসিক ডিরেক্ট ডেবিট পদ্ধতিতে প্রতি তিন মাস অন্তর £1,25 পরিমাণ প্রিমিয়াম দিতে হবে। অনুগ্রহ করে আরও মনে রাখবেন যে কিছু কিছু ব্যাঙ্ক এবং নির্মাণ সমিতি ডিরেক্ট ডেবিট পদ্ধতি গ্রহণ করে না, সুতরাং আগে জেনে নিন।)
আপনার লাইসেন্স এর খরচ কয়েকটি কিস্তিতে মেটানোর আরেকটি উপায় হল ক্যাশ ইজি এণ্ট্রি স্কীম [TV Licensing Payment Card] যাতে আপনি সাপ্তাহিক অথবা পাক্ষিক কিস্তিতে সপ্তাহে ন্যূনতম £5.50 পর্যন্ত অর্থ দিতে পারেন। আরও তথ্য এবং পদ্ধতিটি চালু করার জন্য অনুগ্রহ করে 0300 555 0286 নম্বরে টেলিফোন করুন (শুধুমাত্র ইংরেজিতে)।
আপনি অনলাইন এ টিভি'র লাইসেন্স এর অর্থ দিতে পারেন এবং ব্যবস্থাটি নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং আপনি lইমেল এর মাধ্যমে লাইসেন্স l এবং আমাদের সঙ্গে যোগাযোগের অন্যান্য সব পদ্ধতিই ব্যবহার করতে পারেন। (এটা করতে হলে আপনার ই-মেল ঠিকানায় শুধুমাত্র ইংরেজি ভাষার অক্ষরগুলি থাকা গুরুত্বপূর্ণ।)
আপনি এখানে আপনার টিভি লাইসেন্স এর অর্থ দিতে পারেন - ডেবিট অথবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে অথবা ডিরেক্ট ডেবিট পদ্ধতি কাজে লাগিয়ে।
অনুগ্রহ করে আপনার ব্যাঙ্ক বিষয়ক বিস্তারিত তথ্য হাতের কাছে রাখুন এবং অর্থপ্রদানের ফর্মটি ইংরেজি ভাষায় সম্পূর্ণ করার জন্য প্রস্তুত থাকুন।
যদি আপনার মায়েস্ট্রো, ডেল্টা, সোলো, ভিসা অথবা মাস্টারকার্ড এর মত ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি টেলিফোনের মাধ্যমে আপনার টিভি লাইসেন্স এর অর্থ দিতে পারেন। শুধু 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন এবং আপনার কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য হাতের কাছে রাখুন।
(যদি আপনি টেলিফোনের মাধ্যমে প্রদত্ত অনুবাদ পরিষেবাটি ব্যবহার করে অর্থপ্রদান করতে চান, তাহলে অনুগ্রহ করে 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন এবং আপনি নিজের ভাষায় কারো সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারেন।)
আপনি পেপয়েণ্ট এর যেকোনো বিপণিতে গিয়ে নগদ অর্থের বিনিময়ে অথবা ডেবিট কার্ড ব্যবহার করে টিভি'র লাইসেন্স কিনতে পারেন। শুধু ক্যাশিয়ারকে আপনার নাম এবং ঠিকানা বলুন।
যুক্তরাজ্য অর্থা ইউ.কে'র বিভিন্ন স্থানে 19,000 এরও বেশি পেপয়েণ্ট এর বিপণি ছড়িয়ে আছে এবং এর মধ্যে আপনার স্থানীয় দোকান, সুপারমার্কেট অথবা গ্যারাজ এ একটি ক্যাশ ডেস্কও পেয়ে যেতে পারেন। পেপয়েণ্ট এর অনেক বিপণি দীর্ঘক্ষণ খোলা থাকে, সপ্তাহের সাত দিনই। আপনি এখানে অথবা 0300 790 6137 নম্বরে টেলিফোন করে (শুধুমাত্র ইংরেজিতে) আপনার স্থানীয় পেপয়েণ্ট এর বিপণি পেতে পারেন।
আপনি এই ঠিকানায় একটি চেক পাঠাতে পারেন: TV Licensing, Bristol BS98 1TL। অনুগ্রহ করে সম্পূর্ণ লাইসেন্স ফি পরিমাণের চেকটি ‘TV Licensing’ নামে দেবেন এবং চেক এর পিছনে আপনার নাম, ঠিকানা এবং পোস্টকোড উল্লেখ করতে ভুলবেন না যেন। অনুগ্রহ করে নগদ অর্থ পাঠাবেন না।
আপনি টিভি লাইসেন্সিং সেভিংস্ কার্ড [TV Licensing savings card] ব্যবহার করে সামান্য নিয়ন্ত্রণযোগ্য পরিমাণে আপনার টিভি লাইসেন্স এর খরচ সঞ্চয় করতে পারেন। শুধু কার্ডটি নিয়ে পেপয়েণ্ট এর যেকোনো বিপণিতে আসুন এবং নগদ অর্থে অথবা ডেবিট কার্ড এর মাধ্যমে আপনার সঞ্চয়ের সঙ্গে আরও অর্থ যুক্ত করুন। যখন আপনার লাইসেন্স পুনর্নবীকরণের সময় হবে যদি তখন আপনার টিভি'র লাইসেন্স এর সম্পূর্ণ পরিমাণ সঞ্চয় করা হয়ে যায়, তাহলে স্বয়ংক্রিয় পদ্ধতিমাফিক ডাকযোগে আপনি একটি নতুন লাইসেন্স পেয়ে যাবেন।
আরও জানার জন্য এবং টিভি লাইসেন্সিং সেভিংস্ কার্ড [TV Licensing savings card] এর জন্য আবেদন করতে অনুগ্রহ করে 0300 555 0281 নম্বরে টেলিফোন করুন (শুধুমাত্র ইংরেজিতে)।
আপনি যদি সম্প্রতি বাসস্থান পরিবর্তন করে থাকেন, তাহলে আমাদের জানানো প্রয়োজন যাতে আমরা আপনার টিভি লাইসেন্সটি আপনার নতুন ঠিকানায় পরিবর্তন করতে পারি এবং যাতে আপনার লাইসেন্সটি বৈধ থাকে। আপনি অনলাইন এ অথবা 0300 790 6044 নম্বরে টেলিফোন করে আপনার সম্পর্কিত বিস্তারিত তথ্যে সাম্প্রতিকতম সংযোজনগুলি করতে পারেন।
যদি আপনার বয়স 74 বছর হয় এবং যদি আপনার টিভি'র লাইসেন্স এর পরবর্তী মেয়াদপূর্তির আগে আপনি 75 বছরে পড়েন, তাহলে আপনি স্বল্পমেয়াদী অর্থা শর্ট টার্ম টিভি লাইসেন্স কেনার যোগ্য হবেন। এর ফলে আপনার 75-তম জন্মদিন পর্যন্ত আপনার বাড়ির ঠিকানায় লাইসেন্সটি বৈধ থাকবে এবং তখন আপনি বিনামূল্যে ওভার 75 টিভি লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন। স্বল্পমেয়াদী টিভি লাইসেন্স এর ক্ষেত্রে আপনাকে শুধু আপনার বর্তমান লাইসেন্স এর মেয়াদপূর্তি থেকে আপনার জন্মদিন পর্যন্ত কয়েক মাসের জন্য অর্থ দিতে হবে। আবেদন করার জন্য অনুগ্রহ করে হাতের কাছে আপনার ন্যাশনাল ইনসিওরেন্স নম্বরটি রেখে 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন... (যদি আপনার অবসরভাতা আপনার ব্যাঙ্ক অ্যাকাউণ্ট এ দেওয়া হয়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউণ্ট এ এই নম্বরটি পাওয়া যাবে।) যদি আপনার ন্যাশনাল ইন্সিওরেন্স নম্বর না থাকে, তাহলেও অনুগ্রহ করে আমাদের টেলিফোন করবেন যাতে আমরা আপনার জন্মতারিখের অন্য প্রমাণ যোগাড় করার ব্যবস্থা করতে পারি।
যদি আপনার বয়স 75 বছর অথবা তার বেশি হয়, তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানায় বিনামূল্যে ওভার 75 টিভি লাইসেন্স পাওয়ার যোগ্য হতে পারেন, আপনি বয়সে ছোট আত্মীয় অথবা বন্ধুবান্ধবের সঙ্গে বসবাস করলেও এটি প্রযোজ্য হবে। যদি আপনার স্বল্পমেয়াদী টিভি লাইসেন্স থাকে, তাহলে আপনার 75 বছর বয়স হলে আপনা আপনিই বিনামূল্যের ওভার 75 টিভি লাইসেন্স পাবেন। যদি তা না হয়, তাহলে আপনার হাতের কাছে ন্যাশনাল ইন্সিওরেন্স এর নম্বরটি নিয়ে 0300 790 6044 নম্বরে টেলিফোন করে আবেদন করা গুরুত্বপূর্ণ। (যদি আপনার অবসরভাতা আপনার ব্যাঙ্ক অ্যাকাউণ্ট এ দেওয়া হয়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউণ্ট এ এই নম্বরটি পাওয়া যাবে।) যদি আপনার ন্যাশনাল ইন্সিওরেন্স নম্বর না থাকে, তাহলেও অনুগ্রহ করে আমাদের টেলিফোন করবেন যাতে আমরা আপনার জন্মতারিখের অন্য প্রমাণ যোগাড় করার ব্যবস্থা করতে পারি।
যদি আপনি অথবা আপনি যাঁর সঙ্গে বসবাস করেন এমন কেউ অন্ধ হন অথবা যদি দৃষ্টিশক্তি খুবই দুর্বল হয়, তাহলে আপনি আপনার টিভি লাইসেন্স এর খরচের 50% ছাড় পাওয়ার যোগ্য।
এই ছাড়ের জন্য আবেদন করতে হলে আপনাকে হয় আপনার অন্ধত্ব সংক্রান্ত নিবন্ধীকরণপত্রটি অথবা আপনি অন্ধ অথবা আপনার দৃষ্টিশক্তি খুব দুর্বল এই মর্মে আপনার চক্ষু-চিকিসকের কাছ থেকে পাওয়া একটি সার্টিফিকেট এর ফোটোকপি জমা দিতে হবে। অনুগ্রহ করে আপনার টিভি লাইসেন্স নম্বর, ফোন নম্বর এবং প্রদত্ত চেকসহ এই ফোটোকপি এই ঠিকানায় পাঠান: টিভি লাইসেন্সিং ব্লাইণ্ড কনসেশন গ্রুপ [TV Licensing Blind Concession Group], Bristol BS98 1TL।
যদি যে ব্যক্তি অন্ধ অথবা যাঁর দৃষ্টিশক্তি ভীষণ দুর্বল সেই ব্যক্তির নামে আপনার ঠিকানায় বৈধ লাইসেন্স না থাকে, তাহলে আপনার প্রথম প্রয়োজনটি হল লাইসেন্সটি সেই ব্যক্তির নামে হস্তান্তর করা। আমাদের 0300 790 6044 নম্বরে টেলিফোন করলে আমরা এই ব্যবস্থা করতে পারি।
যদি আপনি টিভি না দেখেন, তাহলে আপনার টিভি'র লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই বিষয়টি আমাদের জানানো গুরুত্বপূর্ণ যাতে আমরা আমাদের নথিতে এই তথ্য যুক্ত করতে পারি। অনুগ্রহ করে 0300 790 6044 নম্বরে টেলিফোন করে অথবা TV Licensing, Bristol BS98 1TL ঠিকানায় আমাদের চিঠি লিখে জানান যে আপনি টিভি দেখেন না। পরিস্থিতি সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য একজন এনফোর্সমেণ্ট অফিসার আপনার সঙ্গে সাক্ষা করতে পারেন।
অনুগ্রহ করে মনে রাখবেন যে চ্যানেল আইল্যাণ্ড এবং আইল অব ম্যান এ ভিন্ন ভিন্ন শর্তাবলী প্রযোজ্য।
আপনি এখানে আরও বিস্তারিত তথ্য পেতে পারেন অথবা যদি আপনি নিজের ভাষায় কারো সঙ্গে কথা বলতে চান, তাহলে অনুগ্রহ করে 0300 790 6044 নম্বরে টেলিফোন করুন।
আপনি বলতে লাইসেন্সে যে ব্যক্তির নাম লেখা থাকবে সেই ব্যক্তিকে বোঝাবে।
টিভি যন্ত্রসামগ্রী বলতে টেলিভিশনের ছবি গ্রহণকারী বা ছবি দেখা যায় এমন যে কোনো যন্ত্রসামগ্রীকে বোঝাবে।
একটি লাইসেন্স থাকলে